বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া ব্যক্তিকে ২ ঘণ্টা পর উদ্ধার গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে হামলা। লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের
চরফ্যাশনে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও মারধর, আহত ১২

চরফ্যাশনে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও মারধর, আহত ১২

হাসান লিটন ,‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ১০-১২ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

‎বুধবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ২ নম্বর ওয়ার্ডে বনবিট অফিস সংলগ্ন মোসলেউদ্দিন ফরাজির বাড়িতে এ ঘটনা ঘটে।


‎আহতরা হলেন- মোসলেউদ্দিন ফরাজি (৪০), তার স্ত্রী সালমা (৩৮), মেয়ে মেঘলা (১৯) ও জামিলা (১২), ভাই আলমগীর ফরাজি (৫৫), আকলিমা বেগম (৩৫), জান্নাত (২৬), নাসিমা (৪০)সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

‎স্থানীয় সূত্র ও আহতদের পরিবার জানায়, মোসলেউদ্দিন ফরাজি তার পুরাতন ঘর মেরামতের কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী শাহে আলম ঢাড়ির নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় বাড়ির নারী-পুরুষ নির্বিশেষে সবাই আহত হন। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

‎চিকিৎসাধীন আহত সালমা বলেন, নারী-শিশু কেউ রক্ষা পাইনি। আমাদের সবাইকে মারধর করা হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।

‎রাজমিস্ত্রি মো.জাফর বলেন, আমরা মোসলেউদ্দিন ফরাজির ঘর মেরামত করছিলাম। হঠাৎ স্থানীয়  শাহে আলম ঢাড়ির নেতৃত্বে ২০-২৫ জন লোক এসে হামলা চালায়। আমরা রক্ষা পাওয়ার চেষ্টা করলেও সবাই মার খেয়েছি। আমি নিজেও আহত হয়েছি। এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা মনে হচ্ছে।

‎অভিযুক্ত শাহে আলম ঢাড়ি অভিযোগ অস্বীকার করে বলেন, এটি কোনো পরিকল্পিত হামলা নয়। দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে।

‎দক্ষিণ আইচা থানার এস আই হুমায়ুন কবির বলেন, চরমানিকা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, উভয় পক্ষকে শান্ত থাকার জন্য সতর্ক করেছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com