বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
শশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর নদীতে মিলল মরদেহ

শশুরবাড়িতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর নদীতে মিলল মরদেহ

ডেস্ক রিপোর্ট :: শশুরবাড়িতে যাওয়ার পর নিখোঁজ হওয়া জাহিদ হাসান (৩৫) নামের এক যুবকের মরদেহ দুই দিন পর বড়াল নদী থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে সাঁথিয়া উপজেলার সিলন্দা বাজার এলাকায় নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জাহিদ চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ ও পরিবার জানায়, জাহিদ কয়েকদিন আগে তার শশুরবাড়ি ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামে গিয়েছিলেন। গত ২০ মার্চ সন্ধ্যা সাতটার দিকে শশুরবাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা তার খোঁজাখুঁজি করেও তাকে পেতে পারেননি।

সোমবার দুপুরে স্থানীয়রা সিলন্দা বাজার এলাকার বড়াল নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পান এবং খবর দেন পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশের পর পরিবারের সদস্যরা থানায় এসে মরদেহ সনাক্ত করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার জানিয়েছে যে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কীভাবে বা কেন তিনি মারা গিয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।


নগরবাড়ি নৌ পুলিশের ইনচার্জ ফকরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত জাহিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com