বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আ. লীগের ছিল বঙ্গবন্ধু আর এ সরকারের আছে কার্ডবন্ধু: রাশেদ প্রধান গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, মরদেহ উদ্ধার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল পিতার

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল পিতার

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টা:: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ছেলের ছুরিকাঘাতে এক অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতানী পাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আব্দুল খালেক, তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি/সাবেক বিডিআর)-এর একজন অবসরপ্রাপ্ত সদস্য। অভিযুক্ত ছেলে মানিক মিয়া (২৫), যিনি নিহতের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মানিক মিয়া ঘর থেকে ধারালো ছুরি এনে তার বাবার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আব্দুল খালেকের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com