বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
লালমনিরহাটে তিশা এক্সপ্রেস বাসের ধাক্কায় ইজিবাইকের ৮ জন আহত, নিহতের আশঙ্কা

লালমনিরহাটে তিশা এক্সপ্রেস বাসের ধাক্কায় ইজিবাইকের ৮ জন আহত, নিহতের আশঙ্কা

কেফায়েত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক :: লালমনিরহাটে তিশা এক্সপ্রেস বাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকে থাকা ৮ জন আহত হয়েছে তাদের মধ্যে ২ জন গুরুতর আহত অবস্থায় আছে বলে জানা যায়।

রবিবার (২২ মার্চ) সকালে লালমনিরহাট শহরের বি জি বি ক্যান্টিনের সামনে ঢাকাগামী তিশা এক্সপ্রেস বাসের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশায় থাকা ৮ জন যাত্রীর মধ্যে অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহত ও আহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আব্দুল মতিন বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com