বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে রেললাইনে শুয়ে থাকা বৃদ্ধ ট্রেনে কা’টা পড়ে মৃ’ত্যু শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতবাড়ি, লালমনিরহাটের ৫ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি রক্তাক্ত বরেন্দ্র প্রেসক্লাব : সাংবাদিক নেতার ওপর হামলার প্রতিবাদে স্তব্ধ রাজশাহী পঞ্চগড়ে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় নিহত ১, আহত ২ পঞ্চগড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা এবার পঞ্চগড়ে গাছে ধাক্কা খেয়ে উল্টে গেল বাস, আহত ২০ যাত্রী এবার ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ফ্রিতে মোবাইল ফোনে দেখা যাচ্ছে শাকিবের ‘প্রিন্স’!
ঈদের দিনে পথচারীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০

ঈদের দিনে পথচারীকে বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০

ডেস্ক রিপোর্ট :: ঈদের আনন্দমুখর পরিবেশের মধ্যেই চট্টগ্রামের পটিয়ায় ঘটেছে হৃদয়বিদারক এক দুর্ঘটনা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুই দিনের ব্যবধানে আবারও ঝরল একটি প্রাণ। শনিবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে পটিয়া বাইপাস সড়কের আনোয়ারা রোডের পাইকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবুল কাশেম (৩৫) নামের এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় হানিফ পরিবহনের একটি বাস। এতে নিহত হন ওই পথচারী। বিষয়টি নিশ্চিত করেন পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মোস্তাফিজ।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সড়ক পার হওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যান আবুল কাশেম। এ সময় দ্রুতগতির বাসটি তাঁকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে উল্টে যায়। এতে গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন—আবু হানিফ (৩৮), আবুল কাশেম (৬০), সিরাজুল হক (১৪), মহিসোনা (৭), প্রান্ত শীল (১৭), দহান (১৭), আদিত্য বিশ্বাস (১৩), মিনাক্ষী (৩৮), জান্নাতুল ফেরদৌস (৩৫), তাসপিয়া (৭), আবদুর রহিম (৯), মো. ইব্রাহিম (৫৫), প্রবীর শীল (৪২), শারমিন সুলতানা (২৫), সুলতানা রাজিয়া (৫১), আক্তার বেগম (৫৫), ওয়াজিদা (৯), সোবাইতা জান্নাত (৯) ও মো. ইউনুচ (৩৮)।


পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরূপ চৌধুরী জানান, আহত যাত্রীদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসক ডা. অরূপ চৌধুরী আরও নিশ্চিত করেন যে, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত পথচারী আবুল কাশেমকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

ঘটনাস্থলের স্থানীয় দোকানদার মো. রুবেল ঘটনার বিবরণ দিয়ে জানান, পথচারী আবুল কাশেমকে বাঁচাতে গিয়েই বাসটি ডিভাইডারে উঠে উল্টে যায়। এতে বাসের অনেক যাত্রী আহত হন এবং পথচারীর মাথায় গুরুতর আঘাত লাগায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজ জানান, পথচারীকে বাঁচাতে গিয়েই হানিফ পরিবহনের বাসটি উল্টে যায়। এতে অনেক যাত্রী আহত হয়েছেন এবং ওই পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এসআই মো. মোস্তাফিজ আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং যানজট নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com