বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
অবশেষে জামিন পেলেন লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল।

অবশেষে জামিন পেলেন লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল।

লালমনিরহাট প্রতিনিধি:: দীর্ঘ আইনি প্রক্রিয়া ও লড়াই শেষে অবশেষে জামিন পেয়েছেন লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল। শুক্রবার (২০ মার্চ) আদালতের আদেশে তিনি স্থায়ী জামিন লাভ করেন।


আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দায়ের করা হত্যা ও নাশকতার মামলায় অভিযুক্ত হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। এর আগে ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার একটি স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে একবার জামিন পেলেও জেলগেট থেকে পুনরায় তাকে আটক করা হয়েছিল।

জানা গেছে, আবু বক্কর সিদ্দিক শ্যামল হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের এপিএস হিসেবেও কাজ করেছেন। ২০২৪ সালের মে মাসে তিনি লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সরকার তাকে পদচ্যুত করে সেখানে প্রশাসক নিয়োগ দেয়।

শ্যামলের আইনজীবীরা জানান, সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। তার জামিনের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে আলোচনা করছেন, আবার কেউ কেউ এটিকে আইনি প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবে দেখছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com