বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ লালমনিরহাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে যুবদলের উদ্যেগে ঈদ সামগ্রিক বিতরণ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনায় আহত ৫০, ঈশ্বরদী থেকে যাচ্ছে উদ্ধারকারী ট্রেন সবার কাছে ক্ষমা চেয়ে ফেসবুক পোস্ট নাসীরুদ্দিন পাটোয়ারীর সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ
লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল জব্দ

মাহবুবুর রহমান, লালমনিরহাট:: লালমনিরহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ ও ফেয়ারডিল সিরাপসহ বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের অংশ হিসেবে ঝাউরানী ও মোগলহাট বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
প্রাপ্ত তথ্যমতে, ১৮ মার্চ ২০২৬ তারিখ রাত ৩টার দিকে ঝাউরানী বিওপির আওতাধীন হাতিবান্ধা উপজেলার বরদুল এলাকায় এবং ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোগলহাট বিওপির আওতাধীন আদিতমারী উপজেলার চরফুলিমারী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টহলদল সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে তারা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ১১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ৩৬ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪৩ কেজি চিনি এবং অন্যান্য পণ্য জব্দ করা হয়। জব্দকৃত অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ভিভেল মিনি সাবান, মিনি আচার, মাদার ক্যান্ডি, খৈনী জর্দ্দা ও সনপাপড়ি।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে ইস্কাফ সিরাপের মূল্য ৪৪ হাজার টাকা, ফেয়ারডিল সিরাপের মূল্য ১৪ হাজার ৪০০ টাকা, চিনির মূল্য ৬ হাজার ৪৫০ টাকা এবং অন্যান্য পণ্যের মূল্য ৪ হাজার ৪৮২ টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের সিজার মূল্য ৬৯ হাজার ৩৩২ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com