বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন লালমনিরহাটে বিষাক্ত বর্জ্যে ২ লাখ টাকার মাছ নিধন, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার​ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন “নতুন ভবন চকচকে হলে কী হবে, ভেতরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ফায়ার সিলিন্ডার অথচ কতৃপক্ষের নেই কোন নজর পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যায় মৃত্যু-দুই আসামি গ্রেপ্তার মাহিগঞ্জ পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় সভাপতি রবি, সম্পাদক বিশ্বজিৎ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার জরুরি পারাপারে স্পিডবোটে বাধা দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে হাজারো যাত্রী
পঞ্চগড়ে মুলা বিক্রেতা থেকে কটিপতি,দুলালের দাপটে অতিষ্ঠ গ্রামবাসী

পঞ্চগড়ে মুলা বিক্রেতা থেকে কটিপতি,দুলালের দাপটে অতিষ্ঠ গ্রামবাসী

মনজু হোসেন,স্টাফ রিপোর্টারঃ কয়েক বছর আগেও বাবার দুইবিঘা জমিতে কৃষি করে জীবিকা নির্বাহ করতো পঞ্চগড় সদর উপজেলার ৬নং সাতমেরা ইউনিয়নের সপিরুল হকের ছেলে দুলাল।

জমিতে মুলা চাষ করে সংসার চালাতো সে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ওয়ার্ড আওয়ামী লীগের সহ সম্পাদকের পদ ব্যাবহার করে অবৈধ ব্যাবসা, ভয়ভীতি প্রদর্শন, জমি দখল, মারধর বিভিন্ন অসৎ কাজে লিপ্ত হয়ে ফুলে ফেঁপে উঠছে দুলাল। মাত্র চার পাঁচ বছরে হয়ে উঠে কোটিপতি। ফ্যাসিস্ট সরকারের পতনের পরেও দাপট কমেনি ওয়ার্ড আওয়ামী লীগের সহ সম্পাদক দুলালের।বর্তমানে তিনটি খামারে এক কোটি টাকার উপরে গরুর রয়েছে তার।
স্থানীয় সুত্রে জানা যায়, বিভিন্ন অবৈধ ব্যাবসার মাধ্যমে উত্থান এই আওয়ামী লীগ নেতার। নামকাওয়াস্তে একটি সারেরও দোকান আছে তার।

জমিজায়গা সহ বিভিন্ন চলমান মামলার আসামি হওয়া সত্বেও দুলালের ত্রাসের রাজত্বে ভাটা পরেনি।

একই গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কসিম আলী জানান, আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতে পায়ে যখম করে দুলাল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি নাইমুজ্জামান মুক্তাকে ভোট দিতে বিভিন্ন হুমকি দিত সে।

একই গ্রামের বাসিন্দা সুবান আলী,আব্দুর রব,রুস্তম আলী, আইয়ুব আলী,তামিরুল হক,আমজাদ আলী,শায়না আক্তার, রিনা আক্তার জানান, সে মুলা বিক্রি করে খেত কয়েক বছরে কিভাবে সে তিন চার কোটি টাকার মালিক হলো।

এলাকার সাকিমুল ইসলামের জমি নিয়ে বিরোধের জন্য বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ঘুরে হুমকি ধামকি প্রদর্শন করতো।

এবিষয়ে দুলালের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে একাধিক বার ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com