বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের বড়বাড়িতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংবাদ প্রকাশে লালমনিরহাটে বদলি পরে স্ত্রীর পাল্টা অভিযোগ লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ সিম বিক্রির অভিযোগে ৫ সদস্য গ্রেপ্তার অটোরিক্সা চালকদের চাঁদা আদায়ের ভিডিও ভাইরালের জেরে লালমনিরহাট ডিবির অভিযানে আটক সেই দুই চাঁদাবাজ ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর বোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত থাকা প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এপ্রিলে সাদুল্লাপুরে বরখাস্ত চেয়ারম্যানের হুমকি ও প্রকাশ্যে লাঞ্ছিত প্যানেল চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র উদ্ধার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিককে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
লালমনিরহাটের বড়বাড়িতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

লালমনিরহাটের বড়বাড়িতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় সংলগ্ন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিকাজে বের হয়ে কয়েকজন ব্যক্তি ভুট্টা ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ-কে অবহিত করে।

‎খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নন।

‎ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ আশপাশের লোকজনের সাথে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। পাশাপাশি সম্ভাব্য পরিচয় শনাক্তে থানা পুলিশের পক্ষ থেকে পার্শ্ববর্তী থানাগুলোতেও যোগাযোগ করা হচ্ছে।

‎এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।তিনি আরও জানান, ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরিচয় শনাক্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎আর এ ঘটনায় বর্তমানে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com