বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এ কারণে প্রথমেই তিস্তা মহাপরিকল্পনায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সার্বিকভাবে পরিকল্পনাটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলকে খরা ও পানিসংকট থেকে রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অঞ্চলে ৫৭টি নদী রয়েছে। এর মধ্যে ৫৪টি ভারতের সঙ্গে এবং ৩টি মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত। আন্তঃ সীমান্ত নদীনির্ভর এই অঞ্চল প্রতি বছর শুকনো মৌসুমে তীব্র পানিসংকটে পড়ে। ক্রমাগত পানি প্রবাহ কমে যাওয়ায় উত্তরাঞ্চলের অনেক এলাকা মরুভূমিতে পরিণত।


তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে খাল, নদী ও জলাশয় খনন, পানি সংরক্ষণ ব্যবস্থা জোরদার এবং সেচব্যবস্থার উন্নয়ন হবে। শুকনো মৌসুমে যাতে কৃষকরা চাষাবাদের জন্য পর্যাপ্ত পানি পান, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। খুব দ্রুত বাস্তবায়নে দুই দফা জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলে পানি সংরক্ষণ সক্ষমতা বাড়বে, কৃষি উৎপাদন স্থিতিশীল হবে এবং খরার প্রভাব অনেকাংশে কমে আসবে। পানি সংরক্ষণের মাধ্যমে উত্তরাঞ্চলকে খরা থেকে মুক্ত করা এবং কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, উন্নয়ন হবে বাংলাদেশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com