বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
কড়া নিরাপত্তায় চরফ্যাশনের ১৩০ কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

কড়া নিরাপত্তায় চরফ্যাশনের ১৩০ কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

হাসান লিটন,‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। আগামীকাল ১২ ফেব্রুয়ারি সারাদেশের মতো ভোলার চরফ্যাশনেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।


‎
‎বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চরফ্যাশন আসনের ১৩০টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এসব সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
‎
‎সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্র জানা গেছে, সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম নেয়া হচ্ছে, সন্ধ্যার মধ্যেই সব কেন্দ্রে পৌঁছে যাবে সরঞ্জাম।
‎এ আসনে এবার মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


‎
‎তারা হলেন-বিএনপির প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, ইসলামী আন্দোলনের কামাল উদ্দিন, জামায়াতে ইসলামীর মোস্তফা কামাল, জাতীয় পার্টির মিজানুর রহমান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের আবুল কালাম, জনতার দলের জালাল উদ্দীন রুমি এবং স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলাম।
‎
‎এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৮ হাজার ৫২৩ জন, নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩০৮ জন এবং হিজড়া ভোটার ৫ জন।
‎


‎নির্বাচনকে কেন্দ্র করে মাঠে রয়েছে পুলিশ, র‌্যাব, নৌবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। প্রায় ৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্বে থাকবেন।
‎


‎সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com