মনজু হোসেন, স্টাফ রিপোর্টার ::আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। নির্বাচনী প্রচারণার অন্যতম মাধ্যম হিসেবে মাইক ব্যবহারের চাহিদা বেড়ে যাওয়ায় জেলার মাইকের দোকান মালিকরা এখন ব্যস্ত সময় পার করছেন।
জেলা শহরসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে সকাল থেকে রাত পর্যন্ত মাইক ভাড়া, সাউন্ড সিস্টেম স্থাপন ও প্রচারণামূলক ঘোষণার কাজে ব্যস্ত থাকছেন তারা। পোস্টার-ব্যানারের পাশাপাশি মাইকিং প্রচারণা বাড়ায় স্বাভাবিক সময়ের তুলনায় ব্যবসাও জমে উঠেছে বলে জানান দোকান মালিকরা।
মাইকের দোকান মালিক ছোলেমান আলী বলেন, “নির্বাচন এলেই আমাদের কাজ কয়েকগুণ বেড়ে যায়।
শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানারের পাশাপাশি মাইকিং প্রচারণা জোরদার হওয়ায় মাইকের চাহিদা বেড়েছে কয়েকগুণ।
এতে করে স্থানীয় মাইকের দোকানগুলোতে কর্মচাঞ্চল্য দেখা গেছে। দোকান মালিক মুক্তার জানান, স্বাভাবিক সময়ের তুলনায় এখন আয়ও বেড়েছে।
একসঙ্গে অনেক অর্ডার সামলাতে হচ্ছে।
এদিকে অতিরিক্ত শব্দদূষণ এড়াতে নির্ধারিত সময় ও বিধিনিষেধ মেনে মাইক ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply