বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
সীমান্তে ১৫ বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ভারতীয় ইস্কাফ, ফেনসিডিল ও ফেয়ারডিল জব্দ

মাহবুবুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৫ বিজিবি’র বিভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৩টি পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাফ, ফেনসিডিল ও ফেয়ারডিল সিরাপ জব্দ করে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টায় রামখানা বিওপির আওতাধীন বাঁশের ভিটা (নাগেশ্বরী থানা, কুড়িগ্রাম), একই দিন রাত ৯টায় দিঘলটারী বিওপির আওতাধীন নামাটারী (আদিতমারী থানা, লালমনিরহাট) এবং ০৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৮টায় ঝাউরানী বিওপির আওতাধীন উত্তর ঝাউরানী এলাকায় (হাতীবান্ধা থানা, লালমনিরহাট) বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে টহলদল সীমান্ত এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে চোরাকারবারীরা তাদের বহনকৃত মাদক ফেলে রেখে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ভারতীয় ইস্কাফ সিরাপ ১০১ বোতল, ফেনসিডিল ১৮ বোতল এবং নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ৭০ বোতল জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ইস্কাফ সিরাপের সিজার মূল্য ৪০ হাজার ৪০০ টাকা, ফেনসিডিলের মূল্য ৭ হাজার ২০০ টাকা এবং ফেয়ারডিলের মূল্য ২৮ হাজার টাকা। সব মিলিয়ে মোট সিজার মূল্য ৭৫ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচনকে প্রভাবিত করতে পারে—এমন যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।”
তিনি আরও বলেন, সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে যেকোনো অবৈধ তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।

সীমান্তে ১৫ বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ভারতীয় ইস্কাফ, ফেনসিডিল ও ফেয়ারডিল জব্দ
লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৫ বিজিবি’র বিভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৩টি পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাফ, ফেনসিডিল ও ফেয়ারডিল সিরাপ জব্দ করে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টায় রামখানা বিওপির আওতাধীন বাঁশের ভিটা (নাগেশ্বরী থানা, কুড়িগ্রাম), একই দিন রাত ৯টায় দিঘলটারী বিওপির আওতাধীন নামাটারী (আদিতমারী থানা, লালমনিরহাট) এবং ০৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৮টায় ঝাউরানী বিওপির আওতাধীন উত্তর ঝাউরানী এলাকায় (হাতীবান্ধা থানা, লালমনিরহাট) বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে টহলদল সীমান্ত এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে চোরাকারবারীরা তাদের বহনকৃত মাদক ফেলে রেখে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ভারতীয় ইস্কাফ সিরাপ ১০১ বোতল, ফেনসিডিল ১৮ বোতল এবং নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ৭০ বোতল জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ইস্কাফ সিরাপের সিজার মূল্য ৪০ হাজার ৪০০ টাকা, ফেনসিডিলের মূল্য ৭ হাজার ২০০ টাকা এবং ফেয়ারডিলের মূল্য ২৮ হাজার টাকা। সব মিলিয়ে মোট সিজার মূল্য ৭৫ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচনকে প্রভাবিত করতে পারে—এমন যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।”
তিনি আরও বলেন, সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে যেকোনো অবৈধ তৎপরতা কঠোরভাবে দমন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com