বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা বানে ভাসে, খরায় পোড়ে; তিস্তা পাড়ের চাপা কান্না মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর হামে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, জায়গা সংকটে প্রতি শয্যায় একাধিক শিশু পালটাপালটি চাপের কৌশলে ক্ষমতাসীন ও বিরোধী দল, কঠোর অবস্থানে যাবে না কেউ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা মারার হুমকি, আটক ১ কালবৈশাখীর ভয়াল থাবা, বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, পলাতক কয়েকজন
নিজ বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্টার :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঝিনাইদহ কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়ার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অনন্য গাঙ্গুলী (২৬) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের (অবঃ) অধ্যাপক পি. কে গাঙ্গুলী চ্যাটার্জী ও মা রাধারাণী ভট্টাচার্য্য স্থানীয় সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

.
স্থানীয়রা জানায়, অনন্য গাঙ্গুলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রাতে মায়ের সাথে কথা বলে ঘুমাতে যান। সকালে পরিবারের লোকজন তার ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।


খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানতে পারবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com