বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে আটকা পড়েছে ৪ বছরের শিশু চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে আটকা পড়েছে ৪ বছরের শিশু: চলছে উদ্ধার অভিযান চলছে উদ্ধার অভিযান

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে আটকা পড়েছে ৪ বছরের শিশু চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে আটকা পড়েছে ৪ বছরের শিশু: চলছে উদ্ধার অভিযান চলছে উদ্ধার অভিযান

ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে মুহাম্মদ মেজবাহ নামে ৪ বছরের এক শিশু আটকা পড়েছে। শিশু মেজবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল আলমের ছেলে৷

বুধবার বিকেল সাড়ে ৪টায় রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই এলাকার গৃহহীনদের সরকারিভাবে দেওয়া বসতঘরের ২০-৩০ ফুট দূরত্বে সুপেয় পানির জন্য সরকারি খরচে গভীর নলকূপ স্থাপন করা হয়। ওই এলাকাটি টিলাভুমি হওয়ায় সেখানে পানির উৎসের জন্য গভীর গর্ত তৈরি করা হয়। শিশু মেজবাহ খেলতে খেলতে ওই গর্তে পড়ে যায়। গভীর গর্তে শিশুটি আটকে যাওয়ার কারণে স্থানীয়রা উদ্ধার করতে পারেনি।


মোহাম্মদ আবু তালেব নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, শিশুটি পড়ার পর আমরা কান্নার শব্দ শুনেছি। পরে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরপতা শুরু করেন। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। স্থানীয়রা কান্নার আওয়াজ শুনেছেন বলে দাবি করেছেন, সেহেতু শিশু গর্তে পড়ে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল মান্নান বলেন, ফায়ার সার্ভিসের এক ইউনিট কাজ করছে৷ উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।

রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ শামসুল আলম বলেন, আমরা ঘটনাস্থলে আসার পর উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে ততক্ষণ উদ্ধার তৎপরতা চলমান থাকবে।

এর আগে গত ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। অভিযান চালিয়ে শিশুটিকে ৩২ ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com