বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
ভোটারদের মাঝে টাকা বিতরণ করতে গিয়ে জনতার তোপে জামায়াত নেতা: ভিডিও ভাইরাল

ভোটারদের মাঝে টাকা বিতরণ করতে গিয়ে জনতার তোপে জামায়াত নেতা: ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট:: টাঙ্গাইলের ভুঞাপুরে সাধারণ ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় স্থানীয় জনতার চরম তোপের মুখে পড়েছেন এক জামায়াত নেতা। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগে তাকে হাতেনাতে ধরে ফেলে উপস্থিত জনতা। অভিযুক্ত ওই নেতার নাম কাজী নুরুল ইসলাম, যিনি ভুঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং স্থানীয় জামায়াত নেতা হিসেবে পরিচিত।

গতকাল ঘটনাটি ঘটেছে উপজেলার অর্জুনা ইউনিয়নে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, কাজী নুরুল ইসলাম ও তার সহযোগীরা ভোটারদের প্রভাবিত করতে গোপনে টাকা বিলি করছিলেন। এ সময় তার সঙ্গে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলমসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাধারণ ভোটারদের হাতে এক হাজার টাকার নোট তুলে দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্ত নেতাদের ঘিরে ধরেন। জনরোষের মুখে পড়ার এক পর্যায়ে ওই নেতারা সেখান থেকে সটকে পড়ার চেষ্টা করেন।


স্থানীয়দের অভিযোগ, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিজেদের পক্ষে টানতে পরিকল্পিতভাবে এই অর্থের লেনদেন করা হচ্ছিল। তবে এই স্পর্শকাতর বিষয়ে জেলা জামায়াতের কোনো নেতার মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ এ নিয়ে তীব্র সমালোচনা করছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com