বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি জামায়াত সংঘর্ষ -আহত ১৫

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি জামায়াত সংঘর্ষ -আহত ১৫

‎খাজা রাশেদ,লালমনিরহাট।। নির্বাচনী প্রচার-প্রচারনাকে কেন্দ্র করে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় দলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছে।

‎রবিবার (২৫ জানুয়ারি) দুপুরের পর উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের,২নং কাসাইটাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

‎ঘটনার সুত্রপাত হিসেবে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন।

‎এদিকে,বিএনপি-জামায়াত সংঘর্ষ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব, বিজিবি।

‎জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ হয়। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com