বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
হঠাৎ মাইগ্রেনের ব্যাথায় চিকিৎসাধীন অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু

হঠাৎ মাইগ্রেনের ব্যাথায় চিকিৎসাধীন অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু

ডেস্ক রিপোর্ট:: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা মারা গেছেন। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার সকাল সাতটায় তাঁর মৃত্যু হয়। তিনি সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ফেরদৌস আরা ৩৬ বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন।মৃত্যুকালে তিনি এক কন্যাসন্তান রেখে গেছেন।

তাঁর বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। শশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি।

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।


তিনি বলেন, মাইগ্রেনের প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফেরদৌস আরা। তাঁর পরিবারের সাথে কথা বলে জেনেছি, উনাকে শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com