নিজস্ব প্রতিবেদক:: উম্মে হাবিবা বানাত মহিলা মাদ্রাসার উদ্যোগে এবং বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সহযোগিতায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন।
অনুষ্ঠানে মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ১৫ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি দরিদ্র মেধাবী মোট ৩৫ জন শিক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুর মোহাম্মদ বলেন, মেধা কখনো অর্থের অভাবে থেমে থাকা উচিত নয়। সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এই আয়োজন সেই দায়িত্ববোধেরই একটি অংশ। আমরা চাই, প্রতিটি মেধাবী শিক্ষার্থী হাসিমুখে তার স্বপ্নের পথে এগিয়ে যাক।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করে যাবে—ইনশাআল্লাহ।
উম্মে হাবিবা বানাত মহিলা মাদ্রাসার সভাপতি মোঃ রমজান আলী বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়ায় এবং পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করে। বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় আজকের এই সুন্দর আয়োজন সম্ভব হয়েছে। আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, মাদ্রাসাটি ভবিষ্যতেও নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে কাজ করে যাবে।
অনুষ্ঠানে বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আগ্রহী জনসাধারণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি মানবিক ও শিক্ষিত সমাজ গঠনের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply