বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মুক্তাগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লজিং শিক্ষক গ্রেপ্তার উপজেলা পরিষদে জমা দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর লাখ টাকা উধাও পূর্বশত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা গাইবান্ধায় হানিট্র্যাপ চক্রের আস্তানায় অভিযান, নারীসহ গ্রেফতার ৩ লালমনিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর আগে আটকের সময় কী ঘটেছিল, এমন ভিডিও ফেসবুকে মাদককারবারি বড় ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছোট ভাই ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনের দাবিতে তিন কিলোমিটারজুড়ে মানববন্ধন শাহবাগে ফ্ল্যাট থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার চার নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে সারাদেশে অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি, নেতৃত্বে আসিফ মাহমুদ

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে সারাদেশে অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি, নেতৃত্বে আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট::আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী সংগঠিত প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করার লক্ষ্যে সারা দেশে ‘অ্যাম্বাসেডর’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দলটি। এর নেতৃত্বে থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটের প্রচারণা চলবে। আর যেসব আসনে দলীয় প্রার্থী নেই, সেসব এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে কাজ করতে আলাদা ২৭০ অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ করা হবে।

এদিকে সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণভোটের প্রচারণা, মাঠপর্যায়ের সমন্বয়, মিডিয়া কার্যক্রম ও মনিটরিং জোরদার করতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

গত ৯ জানুয়ারি রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন ৩১ সদস্যের এই নতুন কমিটির অনুমোদন দেন। কমিটির চেয়ারম্যান করা হয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান মনিরা শারমিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com