বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
পঞ্চগড়ে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পঞ্চগড়ে বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টেলিভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ইনসান সাগরেদের সঞ্চালনায় এবং পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোঃ সাইমুজ্জামান, পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
এছাড়াও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সরকার হায়দার, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

এতে বৈশাখী টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি এ রায়হান চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।
পরে উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘ ২১ বছর ধরে বৈশাখী টেলিভিশন দেশ-বিদেশের খবর, বিনোদন ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সংস্কৃতিবান্ধব অনুষ্ঠান প্রচারে চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com