হাসান লিটন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নুরাবাদ ইউনিয়ন বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরাবাদ ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ।

তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নুরাবাদ ইউনিয়ন সহ সর্বত্র ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার করতে হবে। ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। নির্বাচনে কেন্দ্রভিত্তিক প্রস্তুতি ও ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে। একতা, শৃঙ্খলা ও ত্যাগের মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।
নুরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাওলানা অলি উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরাবাদ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ নোমান।

এসময় উপস্থিত ছিলেন নুরাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন আর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুটু এবং সাধারণ সম্পাদক সরোয়ার আলম কমান্ডার সহ নুরাবাদ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply