বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
ফের বাংলাদেশি ১২ জেলে অপহরণ করে নিয়ে গেছে আরকান আর্মি

ফের বাংলাদেশি ১২ জেলে অপহরণ করে নিয়ে গেছে আরকান আর্মি

স্টাফ রিপোর্টার কক্সবাজার::কক্সবাজারের টেকনাফে বঙ্গবসাগরের অদূরে মাছ ধরতে যাওয়ার টেকনাফ ও সেন্টমার্টিন এর দুটি ট্রলারসহ ১২ জেলে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ)


বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ার পূর্বে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া একটি ট্রলারের মালিক সেন্ট মার্টিনের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, বুধবার কবির মাঝির নেতৃত্বে ছয়জন জেলেকে নিয়ে আমার ট্রলারটি বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়া এলাকায় মাছ ধরতে যায়। এ সময় বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। আজকে ভোরে ছেঁড়াদিয়ার কাছাকাছি এলাকা থেকে ছয় জেলেকে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যায় বলে খবর পেয়েছি।

অপর ট্রলারটি স্থানীয় ইলিয়াস মাঝির বলে জানা গেছে, এ ঘটনায় মাছ ধরার ট্রলারের মালিক ও জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মিয়ানমারভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক তথ্য মতে,

গত ২৮ অক্টোবর আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্র পথে টহল জোরদার করে। টহলের সময় আরাকান রাজ্যের জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা কয়েকটি বাংলাদেশি ট্রলার শনাক্ত করা হয়। সেখানে তারা চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রায় ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করে পরবর্তীতে মুক্তি দেয়।

বৃহস্পতিবার বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী দুটি ট্রলারসহ ১২ জনকে আটকের বিষয়টিও প্রতিবেদনে প্রকাশ করা হয়।

শাহ পরীর দ্বীপের ইউপি সদস্য আব্দুস সালাম জানান বিভিন্ন সময় মাছ ধরতে যাওয়া সাগর থেকে দেড় শতাধিক জেলেকে আটক করেছে আরাকান আর্মি। এসব জেলে এখনো তাদের হেফাজতে রয়েছে। তাদের ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। বিজিবি ও স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত দশ মাসে অন্তত ৩৭৮ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। এখনো ১৭৮ জেলে আরাকান আর্মির হাতে বন্দি রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com