বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
চরফ্যাশনে দুই দফা দাবিতে কো-ইড শিক্ষকদের মানববন্ধন ও অনশন

চরফ্যাশনে দুই দফা দাবিতে কো-ইড শিক্ষকদের মানববন্ধন ও অনশন

‎চরফ্যাশন,(ভোলা) প্রতিনিধি::ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না: কো-ইড স্কুলের শিক্ষক-শিক্ষিকা।ন্যায্য বেতন কাঠামো ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করছে ভোলার চরফ্যাশনের কো-অপারেশন ইন ডেভেলপমেন্ট (কো-ইড) পরিচালিত স্কুলগুলোর প্রায় ২০০ শিক্ষক-শিক্ষিকা।

‎সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯ টা থেকে চরফ্যাশন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত কো-ইড বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে কো-ইড শিক্ষক কল্যাণ চরফ্যাশন সমিতির আয়োজনে এ কর্মসূচি চলছে।

‎আন্দোলনকারীদের মধ্যে চরফ্যাশন কো-ইড শিক্ষক সমিতির আহ্বায়ক আবু সাঈদ ও যুগ্ম আহ্বায়ক সাবানা বেগম জানান, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যমূলক বেতন কাঠামো ও চাকরির অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছি। প্রতিষ্ঠানের স্বার্থে গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে অস্ট্রেলিয়ার কো-ইড কর্তৃপক্ষের কাছে ১৪ টি দাবি জানানো হলেও কোনও ইতিবাচক সাড়া মেলেনি।



‎তারা আরও বলেন, ২৩ নভেম্বর রবিবার ন্যায্য বেতন কাঠামো ও চাকরি স্থায়ীকরণের জন্য ২ দফা দাবি জানানো হলে ই-মেইলে কো-ইড অস্ট্রেলিয়ার জবাব অত্যন্ত হতাশাজনক হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। যার জন্য আমরা অফিসের সামনে মানববন্ধন ও অনশনে বসেছি।

‎১২নং কো-ইড স্কুলের সহকারী শিক্ষিকা মুন্নী ও ২১ নং কো-ইড স্কুলের সহকারী শিক্ষিকা খাদিজা বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করছি, অথচ আমাদের সম্মান ও অধিকার উপেক্ষা করা হচ্ছে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, আন্দোলন চালিয়েই যাব।



‎কো-ইড বাংলাদেশ চরফ্যাশন কার্যালয়ের সমন্বয়কারী মো. রিয়াজ হোসেন জানান, শিক্ষকদের দাবিগুলো উপরের কর্মকর্তাদের জানানো হয়েছে তারা দ্রুত পদক্ষেপ নেবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com