বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে
গাজীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

গাজীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই যুব সমাবেশে তরুণদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুরস্কারপ্রাপ্ত সংগঠক ডিএম এরশাদ উল আলম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাউসার আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান, মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মিজানুর রহমান এবং পল্লী উন্নয়ন অফিসার মোঃ সুমন মোল্লা।

এছাড়াও প্রজন্ম একাত্তুর যুব সমিতি গাজী ১৩৮ এর সভাপতি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সাহাজুদ্দিন সরকারসহ জেলার বিভিন্ন এলাকার ত্রিশটিরও অধিক সামাজিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে যোগ দেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউসার আহমেদ বলেন, “বিনা পরিশ্রমে কেউ বড় হতে পারে না। পরিশ্রমের মাধ্যমেই সফলতা আসে। নিজের উন্নতির সঙ্গে সঙ্গে পরিবার ও দেশও এগিয়ে যাবে।”

তারুণ্যের উদ্দীপনা, দেশপ্রেম ও আত্মনির্ভরশীলতা জাগিয়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে মধ্যাহ্নে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com