বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, সুন্দরগঞ্জে দপ্তরে দপ্তরে তালা পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা সিভিল সার্জনের কাছে প্রতারনার অভিযোগ লালমনিরহাটে ১১শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫ জন, ওবুও পাস করেনি কেউ ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, ইউএনও-সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির রাজপথের ডাক বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেল জিপিএ-৫ অভাবের কাছে হার মানেননি আকবর, ৫৪ বছর বয়সে এসএসসি পাস এসএসসিতে ফেল করে তরুণীর আত্মহত্যা একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে ৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র ভাঙচুর করলো পরীক্ষার্থীরা

গণিত পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র ভাঙচুর করলো পরীক্ষার্থীরা

অনলাইন ডেস্ক: গণিত পরীক্ষা খারাপ হওয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর এসএসসি পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে পরীক্ষা শেষে এই ভাঙচুর চালায় পরীক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনাবাহিনী। তবে কেউ আটক বা আহত নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন বলেন, ‘পরীক্ষা কেন্দ্রটি ছিল রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা কয়েকটি বেঞ্চ ও কিছু গ্লাস ভাঙচুর করেছে। কেউ আহত নেই। এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১৭২ জন।’

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। যারা ভাঙচুর করেছে, তাদের শনাক্ত করে পরিবারকে ডেকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্র সচিবকে বলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com