বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই ৪ বছরের অনার্স চার বছরেই শেষ করতে হবে: শিক্ষামন্ত্রী
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চরফ্যাশনে বর্ণাঢ্য র‌্যালি ‎

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চরফ্যাশনে বর্ণাঢ্য র‌্যালি ‎

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার সময় চরফ্যাশন উপজেলা যুবদলের আয়োজনে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

‎র‌্যালিটি চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল এবং পৌর যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক মিল্টন ও রাশেদুল হাসান নয়নের নেতৃত্বে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে শেষ হয়।

‎এসময় র‌্যালীতে চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন থেকে প্রায় ২০,০০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং জাতীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

‎বক্তব্যতে বক্তারা বলেন, আজকের এই বর্ণাঢ্য র‌্যালি আমাদের দলের ঐক্য, দেশপ্রেম ও যুব সমাজের শক্তিকে তুলে ধরেছে। যুব সমাজের এ উদ্দীপনা দেশের উন্নয়ন ও সমৃদ্ধির পথে একটি শক্তিশালী প্রেরণা। আমরা দৃঢ় সংকল্পে একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com