বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার
পঞ্চগড়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অর্ন্তভূক্ত করতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পঞ্চগড়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অর্ন্তভূক্ত করতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার::পঞ্চগড়ে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অর্ন্তভূক্তির দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড় বিএডিসি ডিলার এসোসিয়েশনের আয়োজনে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় জেলার বিএডিসি সার ডিলার সহ শতাধিক কৃৃষক অংশ নেন।

এসময় বক্তারা বলেন, আমাদের বিএডিসি সার ডিলারদের নিবন্ধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।  সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫-এ বিএডিসি ডিলারদের অন্তর্ভুক্ত করতে হবে। কেননা বিএডিসি সার ডিলারেরা কৃষকদের দোরগড়ায় বীজ পৌঁছালেও কৃষক চাহিদা থাকা সত্ত্বেও সার দিতে পারেন না। এতে কৃষিকাজ ব্যাহত হয়। 

বক্তারা আরো বলেন, অন্যান্য জেলায় বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রূপান্তরিত করা হয়েছে। পঞ্চগড়ের ৭৪ জন বীজ ডিলারকে সার ডিলার দেয়া হলে কৃষক পর্যায়ে সার সরবরাহ সহজ হবে৷ কৃষকও সহজে ফসল উৎপাদন করতে পারবে। 

পরে জেলা প্রশাসকের মাধ্যেমে প্রধান উপদেষ্টা ও বিএডিসি চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি দেয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com