বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
শাহজালাল বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে

তাহমিনা আক্তার,ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগুন সবার সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”

তবে বিজ্ঞপ্তি পাঠানোর সময়ও কার্গো ভিলেজের উত্তর পাশের দ্বিতীয় তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে আজ দুপুর ২টা ৩৪ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। প্রাথমিকভাবে বিমানবাহিনীর দুটি ইউনিট, বাংলাদেশ সিভিল এভিয়েশন এবং ফায়ার সার্ভিসের কয়েকটি দল উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। পরবর্তীতে আরও ইউনিট সেখানে যোগ দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com