বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
চরফ্যাশনে আনন্দঘন পরিবেশে কালবেলার তিন বছর উদযাপন

চরফ্যাশনে আনন্দঘন পরিবেশে কালবেলার তিন বছর উদযাপন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে কালবেলা পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক মাইনুদ্দিন জামাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ।

‎বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজী, উপজেলা বিএনপি নেতা সার্জেন্ট (অব.) সৈয়দ আহমাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি সজিব শাহরিয়ার, আমির হোসেন ও আবু ছিদ্দিক।

‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক জনতা প্রতিনিধি মীর সাজু, দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, খোলা কাগজ প্রতিনিধি জেএইচ রাজু, আমার সংবাদ প্রতিনিধি সেলিম রানা, দৈনিক বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, ভোরের ডাক প্রতিনিধি নাদিম খাঁন, মাই টিভি প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদার, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি হাসান লিটন, রূপালী বাংলাদেশ প্রতিনিধি আরিফ হোসেন, এনটিভি অনলাইন প্রতিনিধি ইসরাফিল নাঈম, নিউজ টুয়েন্টিওয়ান প্রতিনিধি মামুন হোসাইন, বাংলাদেশ বাণী প্রতিনিধি নুরুল্লাহ আরিফ, সরেজমিন বার্তা প্রতিনিধি মনির হোসেন এবং নন্দিত টিভি প্রতিনিধি আনিসুর রহমান প্রমুখ।

‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কালবেলা শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা পত্রিকার আরও সাফল্য কামনা করেন এবং সাংবাদিক মাইনুদ্দিন জামাদারের নিষ্ঠা ও অগ্রযাত্রার প্রশংসা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com