বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন লালমনিরহাটে বিষাক্ত বর্জ্যে ২ লাখ টাকার মাছ নিধন, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার​ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন “নতুন ভবন চকচকে হলে কী হবে, ভেতরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ফায়ার সিলিন্ডার অথচ কতৃপক্ষের নেই কোন নজর পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যায় মৃত্যু-দুই আসামি গ্রেপ্তার মাহিগঞ্জ পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় সভাপতি রবি, সম্পাদক বিশ্বজিৎ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার জরুরি পারাপারে স্পিডবোটে বাধা দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে হাজারো যাত্রী
লালমনিরহাটে গাঁজা উদ্ধাসহ আটক-২

লালমনিরহাটে গাঁজা উদ্ধাসহ আটক-২

আশরাফুল হক, লালমনিরহাট::লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর।

মঙ্গলবার (১৪ অক্টোবর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় সোমবার (১৩ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউপির অন্তর্গত ২নং ওয়ার্ডের জেলপাড়া গ্রামস্থ কেয়া ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত ট্রাক তল্লাশিকালে ট্রাকের কেবিনের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১৬ কেজি গাঁজা এবং ১ টি ট্রাক জব্দসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত আসামি শ্রী সুজন চন্দ্র (৩৯) কালীগঞ্জ উপজেলার হরবানী নগর এলাকার বিজেন চন্দ্র বর্মণের ছেলে ও অপর আসামি লিটন মিয়া (৩৭) একই উপজেলার সেবক দাস এলাকার আব্দুর রশিদ প্রামানিকের ছেলে।

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসমূহ এবং গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

“বাংলাদেশ আমার অহংকার”-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com