বিজ্ঞাপন:
 
এককভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামাল দেওয়া সম্ভব নয়: সিইসি

এককভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামাল দেওয়া সম্ভব নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে সামাল দেওয়া সম্ভব হবে না।

সোমবার বিকেল পৌনে তিনটার সময় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সংলাপের সূচনালগ্নে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভালো না হওয়ার কোনো সুযোগ জাতি হিসেবে আমাদের কাছে নেই। সুতরাং, সবাই মিলে এই নির্বাচনটা করতে হবে। নির্বাচন কমিশনের পক্ষে এককভাবে সামাল দেওয়া সম্ভব হবে না। আপনারা (সাংবাদিক) অপিনিয়ন মেকিংয়ের কারিগর। সেই সুযোগটা আমরা নিতে চাই। এই নির্বাচনটা অবাধ ও সুষ্ঠু হতে হবে। অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে।

সিইসি বলেন, আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি একাধিকবার। এটা করতে গিয়ে ভোটারদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে। এটার খুব দরকার ছিল।

নির্বাচন কমিশনের সব উদ্যোগে সাংবাদিকদের পাশে চেয়ে সিইসি বলেন, আপনারা আমাদের সহযোদ্ধা। আপনারা আমাদের উদ্যোগগুলো প্রচার করবেন। মানুষকে সচেতন করবেন। আপনারা অপিনিয়ন মোবিলাইজ করবেন। এগুলো ভালো নির্বাচনে আমাদের সহায়তা করবে। আমরা চাই, একদম উৎসবের মেজাজে নির্বাচনটা হোক। ভোটাররা যেন ভোটকেন্দ্রে যান, সেজন্য আপনারা আমাদের সহায়তা করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com