বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

হিলিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:: দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাস্তার পাশে গুদামঘরের বারন্দায় পরে থাকা (৫৫) উর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুর বারোটার দিকে হিলি চুড়িপট্টি যাওয়ার পথে কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর গুদামঘরের বারন্দায় পরিত্যক্ত অবস্থায় পৌর শহরের মধ্যে বাসুদেবপুর এলাকা থেকে এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক।

স্থানীয়রা বলেন, প্রায় সময় এই অজ্ঞাত ব্যক্তি হিলি বাজার, রেলস্টেশন, সিপি মোড়, এবং আশ পাশের এলাকায় ঘুরাফেরা।স্থানীয়দের ধারণা মৃত ব্যক্তি একজন মাদকসেবি এবং তার বাড়ি সৈয়দপুর। তাকে বিহারি হিসেবে অনেই চেনে।


হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল হক বলেন, আজ দুপুরের দিকে খবর পাই মরদেহ পড়ে আছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্হলে এসআই সুজা মিয়া সহ পুলিশের চৌকস দল পাঠিয়ে দেয়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে মৃতব্যক্তির শরীরে কোন আঘাতের দাগ বা চিহ্ন দেখা যায় নাই। ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু মরদেহ শনাক্ত করা সম্ভব হয় নাই। তাই আমরা ইউডি মামলা করে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মৃতব্যক্তির স্বজনদের পাওয়া না গেলে তার সৎ কাজের জন্য মফিজুল কে দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com