বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী তোফায়েল গ্রেফতার

রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী তোফায়েল গ্রেফতার

অনলাইন ডেস্ক::চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক পরোয়ানাভুক্ত আসামী শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ প্রকাশ তোলাইয়া (৫২) গ্রেফতার হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো: শাহিন মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারি পরোয়ানা তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানের সময় পুলিশ মোবাইল ফোনে জানতে পারে যে হাটহাজারী থানাধীন মদুনাঘাট এলাকায় স্থানীয়রা দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পরোয়ানাভুক্ত আসামী তোফায়েল আহমেদকে আটক করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে উদ্ধারপূর্বক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃত তোফায়েল আহমেদের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড) ছাড়াও একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে জিআর নং-২০/২২, ১৯/২২, ২৩/২২, ৮৭/২১, ১৫৩/১৯, ১৬৭/১৬, ১২৯/১৬, ১৬/১৫, ৪০১/২১সহ বিভিন্ন মামলা দায়ের আছে।

পুলিশ জানায়, তোফায়েল দীর্ঘদিন ধরে সরফভাটা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও নানা অপরাধমূলক কার্যক্রমের মাধ্যমে ত্রাস সৃষ্টি করে আসছিলেন। তিনি আলোচিত কামাল গ্রুপ প্রধান কামালের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তার তত্ত্বাবধানে অপরাধ সাম্রাজ্য গড়ে তোলেন।


এছাড়া রাউজান, চন্দ্রঘোনা ও রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও চুরি-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরেই তাকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মদুনাঘাট এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com