বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭
শশীভূষণ বাজারে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও সমাবেশ ‎

শশীভূষণ বাজারে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও সমাবেশ ‎

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::‎ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে চরফ্যাশন উপজেলার শশীভূষণ বাজারে ঢাকাস্থ মানবিক হেল্প সেলফ ব্লাড ডোনেশন ক্লাবের শশীভূষণ শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ মানবিক হেল্প সেলফ শশীভূষণ থানা শাখার সভাপতি বিলাল মাস্টার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. বাচ্চু। প্রধান অতিথি ছিলেন শশীভূষণ থানা বিএনপির সভাপতি এ.বি. সিদ্দিক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এওয়াজপুর ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস সালাম জমাদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান মাস্টার, মাওলানা আব্দুল আজিজ ও সাংবাদিক কামরুজ্জামান শাহীন।

‎এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আমির হোসেন রকি, উপদেষ্টা সবুজ হাওলাদার, শশীভূষণ থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. শামীম হোসেন, সহ-সভাপতি বাহারুল মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী, কোষাধ্যক্ষ মো. মাহাবুল আলম কবিরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


‎সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণদের এগিয়ে এসে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শেষে উপস্থিত সবাই মাদককে না বলার শপথ নেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com