বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎ ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন
সফরসঙ্গীদের অনিরাপদ রেখে সরকারপ্রধানের প্রস্থান লজ্জাজনক : আবিদুল

সফরসঙ্গীদের অনিরাপদ রেখে সরকারপ্রধানের প্রস্থান লজ্জাজনক : আবিদুল

অনলাইন ডেস্ক::প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

সফরসঙ্গীদের অনিরাপদ রেখে সরকারপ্রধানের প্রস্থান লজ্জাজনক বলে মন্তব্য করেছেন আবিদুল। সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিক প্যানেল থেকে ভিপি প্রার্থী ছিলেন তিনি।

ফেসবুক পোস্টে আবিদুল বলেন, ‘রাজনৈতিক নেতাদের সফরসঙ্গী করে তাদের অনিরাপদ অবস্থায় রেখে সরকারপ্রধানের এয়ারপোর্ট প্রস্থান লজ্জাজনক।’

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয়। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল করতে দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের।

এদিকে এ ঘটনায় আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

হামিম সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ছিলেন।

ফেসবুক পোস্টে হামিম বলেন, ‘যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে…no mercy।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com