বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আলোচিত ইবনেসিনার কর্মকর্তা হত্যায় দুই আসামি গ্রেফতার বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড
রংপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু, ৮ ঘণ্টা ধরে চিকিৎসক না পাওয়ার অভিযোগ

রংপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু, ৮ ঘণ্টা ধরে চিকিৎসক না পাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক::রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের গাইনি বিভাগে আয়েশা সিদ্দিকা (২০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বারবার ডেকেও ওয়ার্ডে কোনো চিকিৎসককে পাননি তাঁরা। পরে সন্ধ্যা ৭টার দিকে রোগীর মৃত্যু হয়।

মৃত আয়েশার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর পূর্বপাড়া গ্রামে। তাঁর স্বামীর নাম আল-আমিন।

রোগীর স্বজনদের অভিযোগ, গর্ভের সন্তান নষ্ট হওয়ায় গত বুধবার থেকে আয়েশা হাসপাতালে ছিলেন। আজ তাঁর শরীরে রক্ত দেওয়ার কথা ছিল। কিন্ত বেলা ১১টা থেকে বারবার ডেকেও স্বজনেরা কোনো চিকিৎসক পাননি। অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যা ৭টার দিকে মারা যান আয়েশা।

রাতে (২২ সেপ্টেম্বর) সরেজমিনে রমেক হাসপাতালে দেখা যায়, রোগীর স্বজনেরা আহাজারি করছেন। স্ট্রেচারে করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে।

মৃত রোগীর বড় ভাই রাজু মিয়া বলেন, ‘আমরা বারবার বলেছি, এখানে যদি চিকিৎসা না হয়, আমরা বাইরের ক্লিনিকে নিয়ে যাব। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। একটার পর একটা পরীক্ষা-নিরীক্ষা দিয়েছে। টেস্ট করতে আমাদের ৫০ হাজার টাকা গেছে। ১১টা থেকে ডাক্তারকে ডাকি, কেউ আসে না। রক্ত ও অক্সিজেন ম্যানেজ করে রাখছি। সেগুলো দিতে বলছি, কিন্তু আমার বোনকে দেয় নাই। এখন মারা গেল কেমন করে।’

এ বিষয়ে হাসপাতালের এক রোগীর স্বজন বলেন, এখানে কোনো চিকিৎসা নেই। বেলা ১১টা থেকে কোনো চিকিৎসক নেই। বিনা চিকিৎসা রোগীটা মারা গেল।

অভিযোগের বিষয়ে জানতে কর্তব্যরত চিকিৎসকদের কক্ষে গেলে তাঁরা উত্তর না দিয়ে দ্রুত বের হয়ে যান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com