বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার বুড়িমারী স্থলবন্দরে চার দিন আমদানি-রফতানি বন্ধ  কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন গাইবান্ধায় এসকেএস স্কুল এন্ড কলেজে মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত লালমনিরহাটে সুমন হত্যার প্রতিবা’দে ফুঁস’ছে এলাকাবাসী, খু’নিদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ‎ পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ থোকায় থোকায় ইউক্রেন জাতের আঙুরে বদলে গেছে গাজীপুরের চিত্র পাম্পে পাম্পে হাহাকার, তেলের জন্য দিতে হচ্ছে অগ্নিপরীক্ষা হামের চতুর্মুখী প্রাদুর্ভাব, দায়ী স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা সারা দেশে চাঁদাবাজ গডফাদার ৬৫০, দিশেহারা ব্যবসায়ীরা; জনমনে ক্ষোভ
স্ত্রী চাকরি করলে বেকার স্বামীকে দিতে হবে মাসিক ভরণপোষণ

স্ত্রী চাকরি করলে বেকার স্বামীকে দিতে হবে মাসিক ভরণপোষণ

আন্তর্জাতিক ডেস্ক::স্ত্রী মাসে মাত্র ১২ হাজার টাকা উপার্জন করেন, অন্যদিকে স্বামী বেকার। তবু ভরণপোষণের দায়িত্ব এড়ানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালতের রায় অনুযায়ী, স্ত্রীকে প্রতি মাসে ৪ হাজার টাকা স্বামীকে দিতে হবে।

এর আগে পারিবারিক আদালত ভরণপোষণ না দেওয়ার পক্ষে রায় দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে স্ত্রী হাই কোর্টে আপিল করেন। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে মামলার শুনানি শেষে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের পর স্ত্রীর ভরণপোষণ স্বামীর সামাজিক, আইনি ও নৈতিক দায়িত্ব—এটি কোনও অজুহাতে এড়ানো যায় না।

বিচারপতি বলেন, যদি কোনও সক্ষম পুরুষ বেকার থেকে যান, তবে সেটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আইনি দায়িত্ব এড়াতে বেকারত্বকে ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না।

তদন্তে জানা গেছে, ওই যুবককে অনিয়মের কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। হাই কোর্টের মতে, তিনি চাইলে অন্য কাজ করতে পারতেন, কিন্তু দায়িত্ব এড়াতে ইচ্ছাকৃতভাবে বেকার রয়েছেন। তাই স্ত্রীকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে চার হাজার টাকা দিতে হবে এবং ২০২৬ সালের অক্টোবরের মধ্যে ১২টি ইএমআইও মেটাতে হবে।

এদিকে, তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা পারিবারিক আদালতে চলতে থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com