বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎ ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন
বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশরাফুল হক, লালমনিরহাট::লালমনিরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাটের ২ নং কুলাঘাট ইউনিয়নের সাবেক ছিটমহল বাঁশপচাই ভিতরকুটিস্থ বিদ্যালয় মাঠে স্থানীয় অধিকার ভিত্তিক কর্মসূচী-৫৩ আওতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র বাস্তবায়নে একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ২ নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী। এতে বিশেষ অতিথি ছিলেন কুলাঘাট ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ রুহুল আমিন, মোঃ আনসার আলী, মোহামিনা। বক্তব্য রাখেন উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান প্রমুখ। এ সময় উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রোগ্রাম অফিসার এস. এম মোস্তাফিজুর রহমান, অভিভাবকগণ, যুব গ্রুপের সদস্যবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা উপস্থিত যুব গ্রুপের সদস্য ও অভিভাবকদের বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেয়েদের ১৮ ও ছেলেদের ২১বছরের আগে বিবাহ না দেয়ার জন্য আহ্বান জানান। এছাড়াও বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোকপাত করেন।

পরে লালমনিরহাটের ২নং কুলাঘাট ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাবেক ছিটমহল বাঁশপচাই ভিতরকুটিস্থ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সাইকেল র‍্যালি এসে শেষ হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com