বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাট সদর উপজেলা ভ্যান ও ঠেলাগাড়ী শ্রমিক ইউনিয়ন, লালমনিরহাট- এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির
সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক::পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী পনেরো বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত ওই কিশোরকে আসামী করে দেবীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।

মামলার আসামী কনিক রায় দেবীগঞ্জ পৌরসভার মুন্সিপাড়া এলাকার সুগ্রীব রায়ের ছেলে। অভিযুক্ত কিশোর ও ভুক্তভোগী শিশুর বাসা পাশাপাশি। কনিক স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্র।

মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে দেবীগঞ্জ পৌরসভা এলাকায় বাড়ির সামনে খেলছিল ওই শিশু। অভিযুক্ত ওই কিশোর ভুক্তভোগী শিশুটিকে খেলনা গাড়ি ও চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে তাকে পাশের একটি হলুদ ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে অনিক। রাতে শিশুটির গোপনাঙ্গে ব্যথা ও প্রস্রাবের সাথে রক্ত দেখে তার মা কী হয়েছে জিজ্ঞাসা করলে শিশুটি তার মাকে পুরো ঘটনা জানায়। পরে রাতে শিশুটির বাবা বাসায় আসলে তাকেও সব জানানো হয়।

শিশুটির মা প্রথমে অভিযুক্ত কিশোরের বাসায় তার অভিভাবকদের নিকট অভিযোগ দিলে তারা বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করেন। কিন্তু এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানতে পেরে পরদিন ওই কিশোরের বাবা এবং কাকারা শিশুটির বাসায় এসে হুমকি-ধামকি দিয়ে যায়।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঘটনার পরদিন প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত কিশোরের পরিবারের সদস্যরা ভুক্তভোগী শিশুর পরিবারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছে।

এই বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, শিশুটির বাবার এজাহার পাওয়ার পর বুধবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। শিশুটি বর্তমানে পঞ্চগড় সদর হাসপাতালে ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। আসামিকে হেফাজতে নিতে পুলিশ কাজ শুরু করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com