বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সেই এডিসি সাকলায়েন সুন্দরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে জোরপূর্বক ১১ বছরের শিশুকে ধর্ষণ ; আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ  কৃষি খাতে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস” লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের একদিন পর, ভুট্টা ক্ষেত থেকে শিশুর ম’রদেহ উদ্ধার ‎ ২৫ বছর পর্যন্ত ফুটবলই খেলেননি, স্পেনকে রুখে দেওয়া কে এই গোলরক্ষক? গোলের দেখা পেল না স্পেন, হট ফেভারিট স্পেনকে রুখে দিল পুচকে কেপ ভার্দে প্রাইভেট পড়তে বেরিয়ে রাঙামাটিতে স্কুলছাত্রী নিখোঁজ হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি , এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায় বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম
লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি রংমিস্ত্রীকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি রংমিস্ত্রীকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ

‎খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক রংমিস্ত্রীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

‎বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার -৯৫এর কাছে এ ঘটনা ঘটে।



‎রবিনাশের বাড়ী ওই ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামে। সে ওই এলাকার মনোরঞ্জন রায়ের ছেলে বলে জানা গেছে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি।

‎এলাকাবাসীরা জানায়, প্রতিদিনের মতো রবিনাশ গরুর জন্য ঘাস কাটতে বাড়াইপাড়া সীমান্তবর্তী এলাকায় যান। এ সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাঁকে সন্দেহভাজনভাবে আটক করে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়। তখন সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।




‎এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তবর্তী এলাকার অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির শঙ্কা করছে সীমান্তবাসীরা।

‎ঘটনার পর বিজিবি ও স্থানীয় প্রশাসন বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। আটক রবিনাশকে দ্রুত ফেরত আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে তাঁর পরিবার।



‎বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিংগিমারী ক্যাম্পে যোগাযোগ করা হলে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানায়।


‎ হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com