বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাদুল্লাপুরে নির্ধারিত দামেই কৃষকের হাতে মিলছে ইউরিয়া সার তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু জগদল বাজারে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ, অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান মৃত্যুর দাবি গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন
৭ মাসে কুরআনের হাফেজ হলেন আপন ২ ভাই

৭ মাসে কুরআনের হাফেজ হলেন আপন ২ ভাই

নিউজ ডেস্ক:: মাত্র সাত মাসে কুরআনের হাফেজ হয়েছেন ইতালির নাগরিক দুই ভাই। তারা বাংলাদেশের একটি মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন এবং পেয়েছেন হাফেজ মর্যাদার পাগড়ি। তাদের বাবা চান, দুই ছেলেকে মিশরে পাঠিয়ে মাওলানা বানাতে।

পরিবার জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদ্রাসা থেকে মাত্র সাত মাসে কুরআনের ৩০ পারা মুখস্থ করেছেন আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর মাদ্রাসার মসজিদে তাদের পাগড়ি পরিয়ে দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মুফতী রেজাউল ইসলাম। এ সময় গলায় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়। উপস্থিত ছিলেন তাদের বাবা মামুন হাওলাদারসহ স্থানীয় আলেমরা। আব্দুর রহমান ও আব্দুর রহিম দুজনেই মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা মামুন হাওলাদারের ছেলে। তারা জন্মসূত্রে ইতালির নাগরিক।

মাদ্রাসা ও পরিবারের সদস্যরা জানান, মামুন হাওলাদার ২৩ বছর ধরে ইতালিতে কাজ করছেন। স্ত্রী তানিয়াকেও নিয়ে যান সেখানে। এরপর তাদের দুই ছেলের জন্ম হয়। তবে মাদ্রাসা না থাকায় ইতালিতে ছেলেদের ইসলামী শিক্ষার সুযোগ পাননি। এজন্য ছেলেদের নিয়ে দেশে ফিরে মাদারীপুরের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া দারুল উলূম মাদ্রাসায় ভর্তি করান। মাত্র সাত মাসেই দুই ভাই পুরো কুরআন মুখস্থ করে হাফেজ হন।

প্রবাসী বাবা মামুন হাওলাদার বলেন, আমার দুই ছেলে জন্মসূত্রে ইতালির নাগরিক। আমরা সপরিবারে ইতালিতে থাকি। কিন্তু আমি চেয়েছি, ওরা মাওলানা হোক। এজন্য দেশে এনে মাদ্রাসায় ভর্তি করাই। আজ তারা হাফেজ হয়েছে আমি খুব খুশি। শিগগিরই আবার ওদের ইতালি নিয়ে যাবো। পরে মিশরে মাওলানা পড়তে পাঠাবো। আমার স্বপ্ন-ওরা বড় মাওলানা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com