বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
‎চরফ্যাশনে এক নারীকে দুই স্বামীর টানাটানি, গ্রামে তোলপাড়

‎চরফ্যাশনে এক নারীকে দুই স্বামীর টানাটানি, গ্রামে তোলপাড়

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে এক নারীর দুই স্বামীর টানাটানি প্রকাশ্যে আসায় গ্রামজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডে ওই নারীকে দুই স্বামীসহ স্থানীয় জনতা আটক করেন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আশেপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমিয়ে ঘটনাটি চাক্ষুষ করেন।

‎ওই নারীর নাম বিবি মরিয়ম (৩৫)। তিনি চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের মৃত কয়সর আহমেদের মেয়ে।

‎নারীর প্রথম স্বামী মো. রফিক জানান, ২০২৪ সালে তার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তিনি মরিয়মকে নিয়ে চরমানিকা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড মিজি বাজারের পাশে ভাড়া বাসায় বসবাস করতেন। শুক্রবার তিনি কাজের খোঁজে বাসা থেকে বের হন। ‎শনিবার সকালে মরিয়ম তার দ্বিতীয় স্বামী দাবিদার মোসলেউদ্দিনকে নিয়ে ওই ভাড়া বাসায় উঠেন। খবর পেয়ে স্থানীয় জনতা ও রফিক সেখানে হাজির হয়ে মরিয়ম ও মোসলেউদ্দিনকে আটক করেন। রফিক আশা প্রকাশ করেছেন, আইনের মাধ্যমে তার স্ত্রীকে ফিরে পাবেন।

‎ঘটনার সময় দ্বিতীয় স্বামী মোসলেউদ্দিন জনসম্মুখে ক্ষমা চেয়ে বলেন, গত এক সপ্তাহ আগে মরিয়মের প্রথম স্বামী রফিককে তালাক দিয়ে আমি তাকে বৈধভাবে বিয়ে করেছি। চরমানিকা ৩ নম্বর ওয়ার্ডে মরিয়মের ভাড়া বাসায় কিছু আসবাবপত্র থাকায় সেগুলো নিতে এসেছি। তখন স্থানীয় জনতা আমাদের আটক করেছে। আমি চাই বিষয়টি আইনের মাধ্যমে সমাধান হোক। এবং আমার স্ত্রীকে ফিরে পাবো।

‎মরিয়ম বলেন, আমার জীবনে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আমি দুজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চেয়েছি। আমি চাই আইন আমাদের সঠিকভাবে বিচার করবে এবং গ্রামে অযথা উত্তেজনা সৃষ্টি না হউক।

‎চরমানিকা ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলী মিজি বলেন, এই ঘটনায় গ্রামের মানুষ ক্ষুব্ধ ও বিভ্রান্ত। জনতা আটকের পর ওই নারীর দুই স্বামীসহ তাদের পরিবারে হস্তান্তর করেছে। আমরা চাই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে আইন মেনে সঠিক সমাধান নিশ্চিত করুক। গ্রামের শান্তি অক্ষুণ্ণ রাখা আমাদের সবার দায়িত্ব।

‎শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি খতিয়ে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com