বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রেমের টানে লালমনিরহাটে আসা ভারতীয় তরুণী,‎অবশেষে ফিরলেন খালি হাতে! ‎

প্রেমের টানে লালমনিরহাটে আসা ভারতীয় তরুণী,‎অবশেষে ফিরলেন খালি হাতে! ‎

খাজা রাশেদ,লালমনিরহাট:: ৭ দিন আগে প্রেমের টানে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে এসেছিলেন ভারতীয় এক তরুণী! এসে তিনি  শিকার হন প্রতারণার! পরে এ ঘটনায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভুক্তভোগী ওই  তরুণীকে ভারতে ফেরত পাঠায়।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনের সহায়তায় তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।



‎ভারতীয় ওই তরুণীর নাম রিয়া মনি ( রিংকি) সে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার থানার করাইবাড়ি গ্রামের,আব্দুর রহিমের মেয়ে। সে ময়নাগুড়ি কলেজের বিএ অনার্স ২য় বর্ষের ছাত্রী।

‎জানা গেছে,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  গত দেড় বছর ধরে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার পৌর শহরের থানাপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে রবির (২৫) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ৬ সেপ্টেম্বর চোরাকারবারিদের সহায়তায় তিনি লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। কিন্তু,বাংলাদেশে প্রবেশের পরই প্রেমিক রবি পালিয়ে যায়। তখন নিরুপায় হয়ে তিনি বাংলাদেশে থাকা এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।



‎তরুণী নাম রিয়া মনি রিংকি জানান,ফেসবুকে রবির সঙ্গে তার পরিচয়। এরপরই তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া শুরু হয়। গড়ে উঠে প্রেমের সম্পর্ক।
‎এরইমাঝে প্রেমিক রবি তাকে বাংলাদেশে আসতে বলেন। পরে,রবি তাকে কৌশলে বাংলাদেশে নিয়ে আসেন। বাংলাদেশে আসার পরই তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান রবি।



‎তরুণী অভিযোগ করে বলেন,রবি তাকে প্রেমের ফাঁদে ফেলে অন্য দেশে পাচার করার উদ্দেশ্যেই  বাংলাদেশে নিয়ে আসেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

‎এ বিষয়ে পাটগ্রাম থানার উপ-পরিদর্শক  শাহাজাহান বলেন,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই তরুণীকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com