বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর শরীরে গরম তেল ঢেলে দেওয়ার ঘটনায় স্ত্রী কারাগারে

লালমনিরহাটে ঘুমন্ত স্বামীর শরীরে গরম তেল ঢেলে দেওয়ার ঘটনায় স্ত্রী কারাগারে

খাজা রাশেদ,লালমনিরহাট:: লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর শরীরে গরম তেল ঢেলে ঝলসে দেওয়ার ঘটনা ঘটেছে।

‎এ ঘটনায় গত মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত স্ত্রী লাবনী বেগম কে  গ্রেপ্তার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।

‎পরে,আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠায় পুলিশ। এর আগে গত ৬ সেপ্টেম্বর ভোর রাতে লালমনিরহাটের জেলা পরিষদ মোড়ের খাতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামী শাহ আলম এর শরীরে গরম সয়াবিন তেল ঢেলে দেয় স্ত্রী লাবনী বেগম। এতে,স্বামী শাহ আলমের প্রায় পুরো শরীর পুড়ে যায়। গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি রয়েছেন শাহ আলম।


‎জানা গেছে,ভুক্তভোগী স্বামীর বাড়ির দিনাজপুরে। তিনি,লালমনিরহাট মিলিটারী ডেইরী ফার্মে চাকরি করেন। চাকরির সুবাদে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাদের মধ্যে বনিবনা ছিল না। পারিবারিক কলহ লেগেই থাকতো। তারই জেরে  ভোর রাতে সুযোগ বুঝে স্ত্রী লাবনী স্বামী শাহ আলমের শরীরে গরম তেল ঢেলে দেয়।



‎পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী শাহ আলমের মা আমেনা বেওয়ার দায়ের করা মামলায় স্ত্রী লাবনী বেগম কে গ্রেফতার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।

‎লালমনিরহাট সদর থানার (ওসি তদন্ত) ‎বাদল কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com