বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
মিঠাপুকুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মিঠাপুকুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

নিজস্ব প্রতিবেদক::রংপুরের মিঠাপুকুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার অভিযোগে মো. আরিফ মিয়া নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে এ সাজা দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। সাজাপ্রাপ্ত আরিফ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ী জয়ন্তীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও জিল্লুর রহমান জানান, আরিফ মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই বাড়িতে অত্যাচার করত, বাবাকে মারধর করত। তার বাবার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার আনুমানিক রাত ১১টার দিকে শঠিবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় সেবনের কল্কী ও ৪ প্যাকেট গাঁজাসহ আরিফকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গাঁজা বহন ও সেবনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (৫) ধারায় দোষী সাব্যস্ত করে দুইশত টাকা অর্থদণ্ড সহ ৬ মাসে কারাদণ্ড প্রদান করা হয়। সে নিয়মিত মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com