বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আ. লীগের ছিল বঙ্গবন্ধু আর এ সরকারের আছে কার্ডবন্ধু: রাশেদ প্রধান গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, মরদেহ উদ্ধার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আল্টিমেটাম

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আল্টিমেটাম

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আল্টিমেটাম

অনলাইন ডেস্ক::জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধ ঘোষণা করাসহ ৩ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (৩০ আগস্ট) বিকেলে নুরুল হক নুরসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই আল্টিমেটাম দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে তিনি বলেন, এই হামলা পূর্ব পরিকল্পিত। হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন করতে হবে। সেনাবাহিনী বলেছে ‘মব’, কিন্তু আমরা তো জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যাইনি।

হামলাকারীদের চিহ্নিত করে বিচার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ডিএমপি কমিশনার জানিয়েছেন লাল টি-শার্ট পরা সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুলিশের কনস্টেবল। নুর মনে করে তিনি আমাদের আরেক নেতা সম্রাটের ওপর হামালা করেছেন। বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করতে হবে।

নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগামীকাল (রোববার) বিএনপি, জামায়াত ও এনসিপি- এই ৩ দলের সঙ্গে বৈঠক হবে না, এটা বৈষম্য। বৈঠক হতে হবে সর্বদলীয়। প্রত্যেক দল নিয়ে সংলাপ করতে হবে, অন্যথায় যমুনা ঘেরাও করা হবে।

এ সময় জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করাসহ ৩ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন রাশেদ খান। সেই সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করায় অন্তর্বর্তী সরকারকেও ধন্যবাদ জানান


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com