বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
একই দিনে লালমনিরহাটে দুইটি সরকারি প্রতিষ্ঠানে মিলল দুইজনের ঝুলন্ত লাশ

একই দিনে লালমনিরহাটে দুইটি সরকারি প্রতিষ্ঠানে মিলল দুইজনের ঝুলন্ত লাশ

খাজা রাশেদ,লালমনিরহাট::একই দিনে,লালমনিরহাটের সরকারি দুটি প্রতিষ্ঠান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

‎সোমবার (৭ জুলাই) সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লালমনিরহাট সদর হাসপাতালের নার্স কোয়াটার থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

‎নিহতরা হলেন,সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম (৩৮) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার পরেশ চন্দ্রের ছেলে সদর হাসপাতালের স্টাফ নার্স কনক রানীর ভাতিজা জেলার  আদিতমারী উপজেলার সরকারি কলেজের ছাত্র তুষার চন্দ্র (১৮)। 

‎পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল গত  ১১ বছর ধরে হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

‎রাতে তিনি ওই প্রতিষ্ঠানেই থাকতেন। প্রতিদিনের মতো রবিবারও রাতে বিদ্যালয়ে ছিলেন।
‎সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকরা ৫ম শ্রেণি কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। 
‎অপরদিকে দুপুরে,স্থানীয়দের খবরে সদর হাসপাতালের স্টাফ নার্স কনক রানীর কোয়াটার থেকে কলেজছাত্র তুষার চন্দ্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ।

‎লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ নুরনবী বলেন, দুটি সরকারি প্রতিষ্ঠান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
‎তারা দুজনেই,আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com