খাজা রাশেদ,লালমনিরহাট::একই দিনে,লালমনিরহাটের সরকারি দুটি প্রতিষ্ঠান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।
সোমবার (৭ জুলাই) সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লালমনিরহাট সদর হাসপাতালের নার্স কোয়াটার থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন,সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম (৩৮) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার পরেশ চন্দ্রের ছেলে সদর হাসপাতালের স্টাফ নার্স কনক রানীর ভাতিজা জেলার আদিতমারী উপজেলার সরকারি কলেজের ছাত্র তুষার চন্দ্র (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল গত ১১ বছর ধরে হাড়িভাঙ্গা দরগারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
রাতে তিনি ওই প্রতিষ্ঠানেই থাকতেন। প্রতিদিনের মতো রবিবারও রাতে বিদ্যালয়ে ছিলেন।
সকালে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকরা ৫ম শ্রেণি কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
অপরদিকে দুপুরে,স্থানীয়দের খবরে সদর হাসপাতালের স্টাফ নার্স কনক রানীর কোয়াটার থেকে কলেজছাত্র তুষার চন্দ্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে সদর থানার পুলিশ।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী বলেন, দুটি সরকারি প্রতিষ্ঠান থেকে দুইজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
তারা দুজনেই,আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Leave a Reply