বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কলেজে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা সুন্দরগঞ্জে কেল্লার স্বপ্ন গোল্লায়, ৮ কোটি টাকার প্রকল্পে মরিচা ধরা কলাম বদরগঞ্জে বিয়ের আশ্বাসে যুবতীকে ধর্ষনে অভিযোগে বুলু মিয়া নামে এক যুবক আটক কুড়িগ্রামে তেঁতুল গাছের মগডাল থেকে নিখোঁজ নারী উদ্ধার গোনাহ থেকে বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করলেন মাদানী নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার আদিতমারীতে ত্রাণের টিন বিতরণ নিয়ে অপপ্রচার: প্রকৃত সত্য উন্মোচিত ‎ লালমনিরহাটে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ সালিশে মিমাংসা শেষে কোলাকুলির সময় গোপনাঙ্গ চেপে ধরে হত্যাচেষ্টা পঞ্চগড়ে বিশেষ অভিযানে মাদক উদ্ধার, জুয়া খেলায় আটক ৪
লিখিত অভিযোগ তালেব

লিখিত অভিযোগ তালেব

বরাবর,
অফিসার ইনচার্জ
সদর থানা
লালমনিরহাট।

বিষয়:অভিযোগ প্রসঙ্গে

জনাব,

আমি মোঃ আবু তালেব (৬৫) পিতা—মৃত নছর মন্সি, সাং—কাজির চওড়া, ডাকঘর—মহেন্দ্রনগর, থানা ও জেলা—লালমনিরহাট। আমি পশ্চিম হাড়িভাঙ্গা এলাকায় অবস্থিত ৩ (তিন) শতক জমিতে নির্মিত টিনশেড ঘরে স্থায়ীভাবে বসবাস করে আসছি, যা আমি ১৯৯৩ সালে রেজিস্ট্রিকৃত দলিলমূলে বৈধভাবে ক্রয় করি। জমির খাজনা নিয়মিত প্রদান করে খারিজসহ প্রয়োজনীয় রেকর্ডভুক্তিও সম্পন্ন করেছি।

২০১৭ সালে পারিবারিক সম্পর্কের ভিত্তিতে আমার ছেলে মোঃ আমিনুর ইসলাম (৩০), পিতা—আমি নিজে, সাং—পশ্চিম হাড়িভাঙ্গা, থানা ও জেলা—লালমনিরহাট, তাকে মৌখিকভাবে অস্থায়ীভাবে উক্ত ঘরে বসবাসের অনুমতি দিই। তবে তাকে কখনোই লিখিত চুক্তি, হেবা দলিল বা মালিকানা হস্তান্তর করা হয়নি। বর্তমানে সে উক্ত সম্পত্তির মালিক দাবি করে আমাকে এবং সম্ভাব্য জমি ক্রেতাদের ভয়ভীতি প্রদর্শন করছে।

আমি আর্থিক সংকটের কারণে জমি বিক্রয়ের উদ্যোগ নিলে, জমি দেখতে আগত ক্রেতাদের সে প্রথমে নম্র আচরণ করে এবং পরে বিভ্রান্ত করে আলাদাভাবে দেখা করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। সে স্পষ্টভাবে বলে—“এই জমি কিনতে চাইলে আমাকে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে, না হলে সমস্যা হবে।” চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে প্রকাশ্যে হুমকি দিয়ে বলে—“তোমরা জমি কিনলেও কোনো দিন দখল নিতে পারবে না।”

আমি নিজে তাকে শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়ার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ৭ লক্ষ টাকা পর্যন্ত প্রদান করতে ইচ্ছুক হই, যা সে জনসমক্ষে প্রত্যাখ্যান করে এবং হুমকি দিয়ে বলে—“তুই যদি সরাতে চাস, আমি আত্মহত্যা করব নাহলে ঘর ভাংচুর বা আগুন দেব, আর দায় তোর হবে।” আবার কখনো বলে— “তোকেই শেষ করে ফেলব।” তার এই বক্তব্য ও আচরণে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং মানসিকভাবে বিপর্যস্ত।

বর্তমানে সে পুরো জমি ও ঘর জবরদখল করে রেখেছে এবং বিক্রয় কার্যক্রমে প্রকাশ্যভাবে বাধা সৃষ্টি করছে। আমি একজন বৃদ্ধ মানুষ, যার পক্ষে এমন ভয়ভীতি, হুমকি ও জবরদখলের বিরুদ্ধে নিজে থেকে প্রতিরোধ গঠন করা সম্ভব নয়।

উল্লেখ্য, আমার জানা মতে একজন সম্ভাব্য ক্রেতাও ইতোমধ্যে অভিযুক্ত আমিনুর ইসলামের বিরুদ্ধে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে অত্র থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, যা বর্তমানে তদন্তাধীন।

অতএব, উপর্যুক্ত ঘটনাবলি তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আমার ব্যক্তি ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

বিনীত,

মোঃ আবু তালেব
পিতা: মৃত নছর মন্সি
মোবাইল: ০১৩০৬৯৭০৩৪৫

সংযুক্তিসমূহ:
১। রেজিস্ট্রি দলিলের ফটোকপি – ১ কপি
২। খারিজ কপি (নামজারি সনদ) – ১ কপি
৩। হাল খাজনা রশিদ – ১ কপি
৪। জাতীয় পরিচয়পত্র – ১ কপি


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com